

ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য ও অভিনেত্রী সায়নী ঘোষকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তার মাথা কেটে আনতে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণার অভিযোগে উত্তর প্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অভিযোগ অনুযায়ী, উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদ পৌরসভার চেয়ারম্যান ও বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “যে সায়নী ঘোষের কাটা মাথা এনে দেবে, তাকে আমার পক্ষ থেকে ১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে নারী নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে।
জানা গেছে, ২০১৫ সালের একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তোলে কয়েকটি হিন্দু সংগঠন। তবে সায়নী ঘোষ আগেই দাবি করেছিলেন, ওই সময় তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর তিনি পোস্টটি মুছে ফেলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে বিষয়টি আবারও সামনে আসে। রোববার সিকান্দরাবাদের একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত ওই মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া জানান সায়নী ঘোষ। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমার মাথা কেটে আনতে ১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছে—এমন প্রকাশ্য ঘোষণা দেখে আমি বিস্মিত।”
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতাদের ট্যাগ করে প্রশ্ন তোলেন, “নতুন ভারতে এটাই কি নারী শক্তি বন্দনের ধারণা?” একই সঙ্গে তিনি নারী সংরক্ষণ বিলের প্রসঙ্গ টেনে বিজেপির নারী নিরাপত্তা বিষয়ক অবস্থানেরও সমালোচনা করেন।
সায়নী ঘোষ আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় বিজেপি নারী নিরাপত্তাকে বড় ইস্যু হিসেবে তুলে ধরলেও এখন একজন নির্বাচিত নারী প্রতিনিধিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি কলকাতা পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে। তিনি বলেন, তার বক্তব্য ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল কংগ্রেসের নেতারা একে রাজনৈতিক বিদ্বেষ ও নারী নেত্রীকে ভয় দেখানোর অপচেষ্টা বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।