

১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুম উপলক্ষে ওমরাহ ভিসা ইস্যু ও যাত্রী আগমনের সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে ওমরাহ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে।
গত রোববার প্রকাশিত ওমরাহ মৌসুমের ক্যালেন্ডারে ভিসা ইস্যু, যাত্রীদের সৌদি আরবে প্রবেশ, ওমরাহ পারমিট গ্রহণ এবং দেশত্যাগের গুরুত্বপূর্ণ তারিখগুলো তুলে ধরা হয়।
ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা পবিত্র মক্কায় প্রবেশ করতে পারবেন। একই দিন থেকে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহের সুযোগ চালু হবে।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। এছাড়া ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় থাকবে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত।
অন্যদিকে, ৭ এপ্রিল ২০২৭-কে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে করে ওমরাহ যাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।