
দূরবীন ডেস্ক


মিগেল দিয়াজ-কানেল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবার বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ ‘রক্তস্নান’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কিউবার প্রেসিডেন্ট বলেন, “কিউবা কোনো দেশের জন্য হুমকি নয় এবং আমাদের কোনো আগ্রাসী উদ্দেশ্যও নেই।” তবে তিনি সতর্ক করে বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
মিগেল দিয়াজ-কানেল আরও দাবি করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কিউবার আত্মরক্ষার পূর্ণ বৈধ অধিকার রয়েছে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, কিউবা ৩০০টির বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। এসব ড্রোন গুয়ান্তানামো বে নৌঘাঁটি, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ এবং ফ্লোরিডার কি ওয়েস্ট অঞ্চলে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
তবে কিউবার কর্মকর্তারা এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করতেই ওয়াশিংটন এ ধরনের তথ্য ছড়াচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞা, কিউবার জ্বালানি সংকট এবং চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ।
বর্তমানে কিউবায় তীব্র জ্বালানি সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে সংকটের মধ্যেও অনেক কিউবান নাগরিক বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়েছেন। অন্যদিকে, অনেকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।