

মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে গাজায় প্রবেশের সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, লেবানন, ইরান ও গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিগুলো পূর্ণাঙ্গভাবে মেনে চলারও আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক সময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরদিন সোমবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর এটিই ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বড় ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে গোলাগুলি বন্ধ করার আহ্বান জানান। এর পর ইসরায়েল ও ইরান উভয় দেশই পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দেয়। তবে প্রয়োজন হলে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে দুই পক্ষ।
বিশ্লেষকদের মতে, এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এই নতুন উত্তেজনা তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে। বিশেষ করে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ওয়াশিংটনের উদ্যোগের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে গাজায় চলমান মানবিক সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করতে গাজায় প্রবেশের জন্য বন্ধ থাকা সীমান্ত পথগুলো দ্রুত খুলে দেওয়া প্রয়োজন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।