আন্তর্জাতিক


নাইজেরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় নিহত অন্তত ২০


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৪ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন, রবিবার

আপডেট:১৭ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন, বুধবার

নাইজেরিয়ায় উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় নিহত অন্তত ২০

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের একটি গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হামলাটি ঘটেছে নাইজার সীমান্তবর্তী কেব্বি রাজ্যের আরেওয়া জেলার ফেসকেন রাফি সম্প্রদায়ের ওপর।

 

ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে আসা জাতিসংঘের জন্য প্রস্তুত করা গোপন নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাকুরাওয়া’ নামে পরিচিত একটি উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে। এতে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনাটি কয়েক দিন আগে ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে গত সাপ্তাহিক ছুটির দিনে। কেব্বি রাজ্যের উপ-গভর্নর আক্রান্ত এলাকা পরিদর্শনের পর হামলার তথ্য সামনে আসে। তবে হামলার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে লাকুরাওয়া গোষ্ঠীর সহিংস কার্যক্রমে কিছুটা বিরতি থাকলেও সাম্প্রতিক এই হামলা তাদের পুনরায় সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান থাকার পরও তারা জটিল হামলা চালানোর সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।

 

গত বছরের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়। নাইজেরিয়া সরকারের দাবি অনুযায়ী, ওই হামলায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট যোদ্ধা, লাকুরাওয়া গোষ্ঠীর সদস্য এবং বিভিন্ন সশস্ত্র অপরাধী চক্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

 

তবে ওই বিমান হামলায় কতজন নিহত হয়েছিল বা নিহতরা কোন গোষ্ঠীর সদস্য ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 

এদিকে নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জিহাদি গোষ্ঠী এবং সশস্ত্র অপরাধী চক্রের হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এসব গোষ্ঠীর বিরুদ্ধে। দাবি করা অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনেক কৃষক অপহরণের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত

নাইজেরিয়া

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ইরানকে কড়া বার্তা ইরাকের শিয়া নেতা আল-সাদরের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক অভিযান না চালানোর কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদর। তিনি বলেছেন, ইরাককে কোনো আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না।

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।

মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ ফিরছে দেশে

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এক অভিযানে নিহত ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিংমলে চলছে মরিয়া উদ্ধার অভিযান

ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে তাপজনিত অসুস্থতার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে প্রশাসন।