
দূরবীন ডেস্ক


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কয়ার’ গত বছরের ডিসেম্বরে ইনফান্তিনোর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করে ওই অভিযোগের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ফেয়ারস্কয়ার চিঠিটি প্রকাশ করে। ২৯ জুন তারিখে লেখা ওই চিঠিতে বলা হয়, ফিফার নৈতিকতা বিধি অনুযায়ী সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে হবে। ইউরোপের ১৩টি দেশের ৫০ জন আইনপ্রণেতা এ অবস্থানের সঙ্গে একমত হয়েছেন।
চিঠিতে ফেয়ারস্কয়ারের অভিযোগের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ফিফার নৈতিকতা কমিটির খতিয়ে দেখা উচিত বার্ষিক ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করা এবং প্রথমবারেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ফিফা কাউন্সিল বা কাউন্সিলের ব্যুরো নিয়েছে, নাকি ইনফান্তিনো এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি ফিফার অঙ্গীকার প্রমাণের জন্য এই অভিযোগ তদন্ত একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ফিফার ২১১টি সদস্যদেশের মধ্যে এখন পর্যন্ত কেবল নরওয়ে প্রকাশ্যে এই পুরস্কার প্রদান নিয়ে আপত্তি জানিয়েছে। জুন মাসে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনও এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে ফিফাকে চিঠি দেয়।
ফেয়ারস্কয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ সুশাসন ও নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে ইউরোপীয় নীতিনির্ধারকদের পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংস্থাটি উল্লেখ করেছে, ২০১৫ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের পদত্যাগের আহ্বানের পর ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে এটিই সবচেয়ে জোরালো পদক্ষেপ।
চিঠিতে স্বাক্ষরকারী ৫০ জন সদস্য মূলত সোশ্যাল ডেমোক্র্যাট, লিবারেল ও গ্রিনস পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের মধ্যে প্রধান স্বাক্ষরকারীরা হলেন আয়ারল্যান্ডের ব্যারি অ্যান্ড্রুজ, নেদারল্যান্ডসের লারা ওল্টার্স, ডেনমার্কের নিলস ফুলসাং এবং জার্মানির সেবাস্টিয়ান এভারডিং।
চিঠিতে ট্রাম্পকে পুরস্কার দেওয়ার পাশাপাশি সৌদি আরবের সঙ্গে ফিফার সাম্প্রতিক সম্পর্কেরও সমালোচনা করা হয়েছে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর সঙ্গে ফিফার স্পনসরশিপ চুক্তির প্রসঙ্গ তুলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা এ চুক্তিরও সমালোচনা করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।