

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে তিনি আগ্রহী নন। ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ বেড়েছে।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, "আমি মনে করি এটি শেষ। তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাই না। তারা একটি আবর্জনা।"
ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, "তারা জঘন্য, মানসিকভাবে অসুস্থ কিছু মানুষ তাদের নেতৃত্ব দিচ্ছে। তারা চরম হিংস্র ও সহিংস প্রকৃতির লোক। তাদের কাছে যদি কোনো পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা সেটি ব্যবহার করত।"
গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা ছিল। এ সময়ের মধ্যে উভয় পক্ষের প্রতিনিধিরা চূড়ান্ত একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালাবেন।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত থাকা মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তিনি কথা বলবেন। তবে আলোচনায় ফিরে আসার বিষয়টি এখন সম্পূর্ণ তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে ট্রাম্প বলেন, "আমার মতে তাদের সঙ্গে আলোচনা করা মানে কেবলই সময়ের অপচয়। তারা মিথ্যাবাদী।" সমঝোতা স্মারকে উল্লেখিত বিষয়গুলো নিয়ে ইরান একাধিকবার মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল। পরে ইরান সেই অবস্থান অস্বীকার করেছে।
ট্রাম্প বলেন, "পারমাণবিক অস্ত্র না থাকার বিষয়ে সবাই একমত হয়েছিল। আমরা একটি চুক্তি করলাম। আর তারা বাইরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মজা করে বলল, আমরা নাকি এ বিষয়ে কখনও কথাই বলিনি। তাদের সমস্যা আছে, তারা আসলেই উন্মাদ।"
ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বাড়ছে।
প্রণালিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়ে তেহরান অনড় অবস্থানে রয়েছে। ইরানের দাবি, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে সার্ভিস ফি আদায় করা হবে। একই সঙ্গে তাদের নির্ধারিত রুট এড়িয়ে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, সেগুলোকেও সতর্ক করা হয়েছে।
ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। গত কয়েক দিনে ইরানের সামরিক বাহিনী অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এর জেরে মঙ্গলবার রাতে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের ওই হামলার জবাবে বুধবার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এদিকে আঙ্কারায় চলমান ন্যাটোর শীর্ষ সম্মেলনে জোটের মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন হামলা প্রয়োজনীয় ছিল। তার ভাষ্য, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের জোরালো প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ছিল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।