আইন আদালত


লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় বুধবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২২, ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার

লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় বুধবার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হুমায়ুন আজাদ। তিনি একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক গবেষক, এবং অধ্যাপক ছিলেন। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারির রাতে বাংলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হলে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১২ আগস্ট মারা যান তিনি।

 

ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় আগামী বুধবার (১৩ এপ্রিল) ঘোষণার জন্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা দিবেন।

 

গেল ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

 

 

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি হুমায়ুন আজাদের উপর সন্ত্রাসী হামলার পর তাকে ২২ দিন যাবত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়। তারপর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন রাখার পরে জার্মানির মিউনিখে স্থানান্তর করা হয়। তবে শতচেষ্টার পরও তাকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি। ওই বছরের শেষের দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

 

এরপর ২০১২ সালের ৩০ এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফর রহমান ৫ জনকে আসামী করে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

উক্ত মামলার আসামিরা হচ্ছে- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ , আনোয়ার আলম , সালেহীন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ার এখন জেলে আছেন। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। এছাড়া হাফিজ পরলোক গমন করেছেন।

 

 

এ মামলায় জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ও আনোয়ার আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় হত্যা মামলায় ৫৮ সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তাসহ ৪১ জন সাক্ষ্য দেন।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।