আইন আদালত


জমি বিরোধে ভাতিজার ঘুষিতে দাঁত পড়ল চাচার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার

জমি বিরোধে ভাতিজার ঘুষিতে দাঁত পড়ল চাচার

জমি নিয়ে চলা বিরোধের জেরে ভাতিজার বিরুদ্ধে আপন চাচকে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে ।


খবর পেয়ে হাসপাতালে যায় সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধের ৪টি দাঁত পড়লেও একটি দাঁত খুঁজে পাওয়া যায়নি।


খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ইব্রাহিম মিয়ার দুই ছেলে মুখলেছুর রহমান ও মজনু মিয়ার মধ্যে জমিজামা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। মুখলেছ অনেকদিন প্রবাসে ছিলেন। বিয়ে করে জেলা শহরে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। শুক্রবার বিকেলে তিনি বাড়িতে যান।তারপর জায়গা নিয়ে কথা উঠলে রাতে মজনু মিয়ার দুই ছেলে ওবায়দুল ও ইমু মুখলেছকে মারধর করেন।


এরপর সন্ধ্যার দিকে তিনি জেলা শহরের বাসায় ফিরছিলেন। এসময় পুনরায় তার দুই ভাতিজা ওবায়দুল ও ইমু মিলে তাকে মারধর করে। আহত অবস্থায় তিনি জেলা শহরের বাসায় আসলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলেন।


রাতে তিনি হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে এক্স-রে করিয়ে আনতে পরামর্শ দেন। মুখলেছুর রহমান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করিয়ে রিপোর্ট নিয়ে হাসপাতালে ঢোকার সময় ভাতিজা ওবায়দুল, ইমু ও তাদের আত্মীয় সাহেদ তাকে আবারো এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় ঘুষিতে তার ৪টি দাঁত পড়ে যায়। পরে তিনি হাসপাতালে ঢুকে আত্মরক্ষা করেন।


আহত মুখলেছুর রহমান বলেন, আমার হার্টের সমস্যার কারণে বাইপাস করা হয়েছে। তাছাড়া ডায়াবেটিসে আক্রান্ত হয়ে অসুস্থ। ভাবতে পারিনি ভাতিজারা আমাকে এভাবে মারধর করবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।



২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, রাতে একজন বয়স্ক লোক জরুরি বিভাগে আঘাতপ্রাপ্ত হয়ে আসেন। তাকে বাইরে থেকে এক্স-রে করিয়ে রিপোর্ট দেখাতে পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি মুখে রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। তিনি অভিযোগ করেন, তাকে মারধর করে দাঁত ফেলা দেওয়া হয়েছে।


এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।