আইন আদালত


আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য গ্রেফতার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ এপ্রিল ২০২২, ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) বুলবুল আহম্মেদ নামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মিরপুরের সনি সিনেমা হলের বিপরীতের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।


 গ্রেফতারকৃত বুলবুল সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৮ম পর্বের ছাত্র। 


এন্টি টেররিজম ইউনিট জানিয়েছে, হত্যা, জনমনে ভীতি সঞ্চার, সরকার বিরোধী ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্য পরিকল্পনা করছিল বুলবুল। আর তা বাস্তবায়নে অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ ও পরিকল্পনা করছে সে। গ্রেফতারের সময় বুলবুলের থেকে ২টি মোবাইল ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়েছে।


মোহাম্মদ আসলাম খান আরও জানান, বুলবুল অনলাইনে এবিটির মতবাদ প্রচারে কাজ করতো। একই সঙ্গে উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতো।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এবিটির কার্যক্রম পরিচালনার মাধ্যমে বুলবুল খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিল।


এছাড়াও তার ব্যবহৃত মোবাইল ফোনে সরকার বিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা রয়েছে







জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।