আইন আদালত


আযান-ক্বেরাত বিজয়ীদের পুরস্কার দিলেন বিজিবি মহাপরিচালক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ এপ্রিল ২০২২, ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার

আযান-ক্বেরাত বিজয়ীদের পুরস্কার দিলেন বিজিবি মহাপরিচালক

প্রতি বছরের মত এবারও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা। নিজ বাহিনীর সদস্যদের শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আযান দেওয়া এবং ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করতে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ।


শুক্রবার (২২ এপ্রিল) বাদ জুমা পিলখানা বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। এর আগে বুধবার (২০ এপ্রিল) থেকে শুক্রবার (২২ এপ্রিল) পর্যন্ত একই স্থানে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আযান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন রামু সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. জাকারিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. বদর উদ্দিন ও খুলনা সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. সাইফুল ইসলাম।


ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বান্দরবান সেক্টর সদর দপ্তরের মেডিকেল সহকারী সিপাহী মো. জাফর আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ঢাকা বর্ডার সিকিউরিটি ব্যুরোর নায়েব সুবেদর মো. মমিনুল ইসলাম ও রাজশাহী সেক্টর সদর দপ্তরের পরিচ্ছন্নতাকর্মী মো. মেহেদী হাসান।


এছাড়া পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে দলীয়ভাবে আযান ও ক্বেরাত উভয় বিষয়ে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান সেক্টর এবং রানার্স আপ হয়েছে রামু সেক্টর।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।