
হেড অফ ডিজিটাল মিডিয়া


নিজ গাড়ি করে বাসায় ফেরার পথে দুর্ধর্ষ থ্রিলার ফিল্মি স্টাইলে মুহুর্মুহু গুলি করে ২ মিনিটেরও কম সময়ের ভেতর খুন করা হয় মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপুকে। এ সময় আহত হন তার ড্রাইভার। প্রাণ হারান সামিয়া আফরান জামাল প্রীতি নামের এক হতভাগ্য এক কিশোরী। সে টিপুকে যখন গুলি করে নিঃশেষ করে দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময়টাতে রিকশায় চড়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশজুড়ে। টিপু ও প্রীতি হত্যার ঘটনায় শুক্রবার ক্ষোভ-সমবেদনা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি এদিন বলেছেন, এই হত্যাকান্ডের সাথে জড়িতদের কোন পরিচয় দেখা হবে না। দেওয়া হবে না কোন প্রকার ছাড়। এই ঘটনার ইন্ধনদাতা, মূলহোতাদের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ খুনের ঘটনার রহস্য ভেদ করতে পুলিশ, র্যাপিড একশন ব্যাটালিয়ান এবং ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করছে।
প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে খুন হন টিপু। তার গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনিও ওই ঘটনায় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার দুপুরে টিপুর স্ত্রী সংরক্ষিত নারী আসনের কাউনিলর ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলাটির এজাহার অনুযায়ী, তার স্বামী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তিনি ডলির বাবার রেস্টুরেন্ট দেখাশোনা করতেন। মতিঝিল থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক থাকাকালীন সময়েই দলীয় কোন্দল দেখা দিয়েছিল। এরই যের ধরে ৪-৫ দিন আগে টিপুকে ফোনে ডেথ থ্রেট দেওয়া হয়। কিলারদের ছোড়া গুলি তার স্বামীর গলার ডান পাশে, বুকের বাম পাশে, বুকের বাম পাশের বগলের কাছাকাছি, পেটের মধ্যে নাভির নিচে, বাম কাঁধের ওপরে, পিঠের বাম পাশের মাঝামাঝি স্থানে, পিঠের বাম পাশের কোমর বরাবর, পিঠের ডান পাশের কোমরের ওপর আঘাত করে। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনিদের এলোপাতাড়ি গুলি করার কারণে প্রীতি নামে এক পথচারীও নিহত হন।
এদিকে নিহত প্রীতির বাবা জামাল উদ্দিন জানিয়েছেন তিনি কোন মামলা করবেন না। তিনি সাঙ্গবাদিকদের বলেছেন, মেয়ের হত্যায় বিচার চাই না। মামলা চালানোর মতো অবস্থাও নেই। আমরা নিরীহ মানুষ। আল্লাহই বিচার করবেন।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।