

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে ডিবি পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশিককে আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন আশিকের বন্ধুরা।
ঢাবির একাউন্টিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও আশিকের রুমমেট মহসীন বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমাদের বাসায় ডিবি পুলিশের কয়েকজন লোক আসেন। ঢুকেই আমাদেরকে বলেন, ইলেকট্রিক ডিভাইসগুলো দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর তারা আমাদেরকে হ্যান্ডকাফ পরান। আশিক ভাইয়ের ফোন অনেকক্ষণ চেক করেন তারা। এরপর বলেন তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যেতে হবে, জিজ্ঞাসাবাদ করবে। সমস্যা না হলে ছেড়ে দেব। সঙ্গে পুলিশও ছিল, আনসারও ছিল।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট কো-অর্ডিনেটর ড. মো. আব্দুল মান্নান বলেন, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার পর আমরা মিন্টু রোডে ডিবির কার্যালয়ে যাই। কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে কি না আমাদেরকে জানানো হয়নি। সেখানকার এক ডিবির সহকারী কমিশনারকে জিজ্ঞেস করি। তিনি বলেন যে, তিনি কিছু জানেন না। যদি কাউকে আটক করা হয় তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাছাড়া তাকে শাহবাগ বা লালবাগ থানায়ও নিয়ে যাওয়া হয়নি। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেলে কোথায় খোঁজ নিতে হয়, আমার জানা নাই। আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমি তার পরিবারকে কী বলব, শিক্ষার্থীদের কী বলব, কলিগদের কী বলব। আমি আবার ছুটিতে আছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমরা বিভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করছি। জানার পর পরবর্তী ব্যবস্থা আমরা নেব।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।