আইন আদালত
টিপু হত্যায় ৭ দিনের রিমান্ডে শ্যুটার আকাশ
ঢাকার শাহজাহানপুরে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটু ও কলেজ শিক্ষার্থী প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ মার্চ) অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রায় দেন।
গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু খুন হন। এ সময় ঘটনাস্থলের পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিও গুলিতে নিহত হন। গুলিবিদ্ধ হন টিটুর গাড়িচালক।
২৭ মার্চ বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় শ্যুটার মাসুমকে। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের জানান,ঘটনার আগের দিনও তাকে হত্যার চেষ্টা করেছিলেন মাসুম। কিন্তু ওই দিন তিনি সুযোগ পাননি।
টিপুকে হত্যার পরদিন রাতে ঢাকা থেকে তিনি জয়পুরহাটে যান। সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ‘ভারতে’ যেতে চেয়েছিলেন। তবে সেদিন যেতে না পেরে বগুড়ায় যান। যে গাড়িতে তিনি জয়পুরহাটে গিয়েছিলেন, সেই গাড়ির লোকজন ঢাকায় আসার পর তাদের নিয়ে বগুড়ায় যায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় মাসুমকে।
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

.jpg)



