রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- নবী হোসেন, শাওন হাওলাদার ও নোমান।

শনিবার মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম।

citytouch 728-X-90

এ বিষয়ে তিনি জানান, এসব এলাকায় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ নবী, শাওন ও নোমানকে গ্রেফতার করা হয়। এই ব্যপারে মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।