আইন আদালত


বুলবুলকে হত্যার কথা স্বীকার করল দুই ছিনতাইকারী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ এপ্রিল ২০২২, ০৫:৫১ অপরাহ্ন, রবিবার

বুলবুলকে হত্যার কথা স্বীকার করল দুই ছিনতাইকারী

চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন দুই ছিনতাইকারী ।


রোববার দুই আসামিকে আদালতে হাজির করে তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন ।


আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি সোলাইমানের জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আসামি সোলাইমান। অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আরেক আসামি আরিয়ান ওরফে হাফিজুলের জবানবন্দি রেকর্ড করেন। 


জবানবন্দি রেকর্ড শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন চিকিৎসক আহমেদ মাহি বুলবুল।


এ ঘটনায় গত ২৯ মার্চ রাতে মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।