
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল মিষ্টির দোকানের কর্মচারী প্রকাশ সিংকে হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসাথে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরের দিকে বিচারক অনুপ কুমারের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত প্রকাশের কাকা বিমল সিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রাণী (৩৫), কাকাতো ভাই সুবোধ সিং (১৮) এবং অঞ্জলী রাণীর পরকীয়া প্রেমিক বাদল মণ্ডল (৪৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ২০২১ সালের ২৮ এপ্রিল মধ্যরাতে প্রকাশ সিংয়ের লাশ তানোরের কলমা ইউনিয়নের এনায়েতপুর চোরখৈর গ্রামের নির্জন একটি রাস্তায় গলাকাটা অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধারের পর পরিবারের সন্দেহভাজন এবং অজ্ঞাত পরিচয়ে দায়ের করা মামলার তদন্তে আসামিদের নাম উঠে আসে এবং পরবর্তীতে গ্রেপ্তার হয়। নিহত প্রকাশ ওই গ্রামের নির্মল সিংয়ের ছেলে এবং মিষ্টি দোকানের কর্মচারী ছিল।
পুলিশ জানায়,‘বিমল সিংয়ের স্ত্রী অঞ্জলীর সাথে তিন বছর ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার সাদাপুর খড়িবাড়ি এলাকার রাজমিস্ত্রি বাদল মণ্ডল। পরবর্তীতে লকডাউনের সময় প্রকাশ তার কাকির এসব কর্মকাণ্ড জেনে গেলে অঞ্জলি এবং বাদল তাকে হত্যার প্রস্তুতি নেয়। অঞ্জলি এই পরিকল্পনায় যুক্ত করেন স্বামী ও বড় ছেলেকে।
এরপর ২০২১ সালের ২৮ এপ্রিল দিবাগত রাতে বিমল ও তার ছেলে সুবোধ পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রকাশকে এনায়েতপুর চোরখৈর ফসলি মাঠের নির্জন রাস্তার ধারে ডেকে নিয়ে যান এবং সেখানে গলা কেটে হত্যা করা হয়।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।