আইন আদালত
রাজশাহীতে ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছদ্মবেশে প্রাইভেটকারে ফেন্সিডিল পরিবহনের সময় আন্তঃজেলা মাদক চোরাচালানকারী দলের পেশাদার ও সক্রিয় সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ মার্চ) ভোর ৫টার সময় জেলার চারঘাট থানাধীন চানপুর কাকরামারী এলাকার একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল, সাতটি সীমকার্ড ও মাদক বিক্রির নগত পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রাইভেটকারের চালক মো. নুর আলম (৩৮), মোঃ মিনারুল ওরফে মনিরুল (২৪) ও মোঃ হাসিবুর রহমান (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানাধীন চানপুর কাকরামারী এলাকার বাঘা থেকে চারঘাটগামী পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট বসায় সিপিসি-২ ও র্যাব-৫ এর একটি আভিযানিক দল। ভোর ৫টার সময় তারা চেকপোস্টে একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক ও দুই ব্যাক্তি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে প্রাইভেটকারটি তল্লাশি করলে ব্যাক ডালার পেছন দুটি প্লাস্টিকের বস্তায় ৪৯৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরে তাদের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় বলে জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেপ্তার মো. নুর আলম আন্তঃজেলা মাদক চোরাচালানকারী দলের পেশাদার ও সক্রিয় সদস্য। তার বাড়ী পটুয়াখালী জেলায়। তিনি গাড়ি চালকের ছদ্মবেশে প্রাইভেটকারে ঢাকা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মাদক পরিবহন ও সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারের সামনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নেমপ্লেটসহ মনোগ্রাম ব্যবহার করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত মনিরুল ও হাসিবুর ভারত থেকে দুই ব্যক্তির সহায়তায় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসত এবং বিক্রি করত বলে জানায় র্যাব।
জনপ্রিয়
আইন আদালত থেকে আরও পড়ুন
মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার
শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

.jpg)







