গণমাধ্যম


মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ এপ্রিল ২০২২, ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার

মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার কর্ণধার এবং এটিএন মিউজিক লিমিটেডের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং খ্যাতনামা ঢাকা ব্যান্ডের সঙ্গীত শিল্পী মাকসুদুল হক ম্যাকের নামে প্রতারণা আইনে মামলা হয়েছে।


সোমবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নূর মো. আল মাসুদ নয়ন বাদি হয়ে এ মামলাটি করেন। আগামী ৩০ মে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।


মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, তিনি ‍“কান্দে কৃষ্ণ মন (কেনো এলেনা)” নামে একটি গান লিখেছেন এবং সুর করেছেন। যা পরবর্তীতে প্রচলিত আইন অনুসারে তিনি কপিরাইট পেয়েছেন। শিল্পী মাকসুদুল হক ম্যাক গানটি তার “মা আরাফতের পতাকা” নামক এ্যালবামে গেয়েছিলেন। যা ড. মাহফুজুর রহমানের এটিএন মিউজিক লিমিটেডে প্রচারিত হয়।


এজাহারে নূর মো. আল মাসুদ আরও অভিযোগ করেন, নিজের গানের রয়েলিটির চেয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর তিনি শিল্পী মাকসুদুল হক ম্যাক ও ড. মাহফুজুর রহমানকে আইনি নোটিশ পাঠান। ওই বছরের ১০ অক্টোবর নোটিশের জবাব দেন ড. মাহফুজুর রহমান। যেখানে মাহফুজুর রহমান দাবি করেন, মাকসুদুল হক ম্যাকে “মা আরাফতের পতাকা” এ্যালবামের গানগুলো এটিএন মিউজিক লিমিটেডের মাধ্যমে ক্যাসেট, অডিও সিডি ও ভিসিডি আকারে তৈরি করে বাজারজাত করা হবে এবং এই এ্যালবামের গানগুলোর রয়েলিটিসহ অন্যান্য বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন। অথচ প্রচলিত আইন অনুযায়ী, গানের প্রকৃত মালিক হলো সুরকার ও গীতিকার। এখানে গানের সুরকার ও গীতিকার বাদী নিজে। কিন্তু মাকসুদুল হক ম্যাক ও মাহফুজুর রহমান গানের প্রকৃত মালিকের অনুমতি না নিয়ে এই চুক্তি করে প্রতারণা করেছেন।

এজাহারে অভিযোগ করা হয়, মাহফুজুর রহমান ও ম্যাকের মধ্যে হওয়া এই চুক্তির বিষয়ে আইনি নোটিশের মাধ্যমেই জানতে পারেন বাদি নূর মো. আল মাসুদ। এর আগে এই চুক্তি সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার। বাদির অনুমতি না নিয়ে এই ধরনের চুক্তি প্রতারণার উদ্দেশ্যেই করেন তারা এবং ম্যাক এই চুক্তির দোহাই দিয়ে নিজের দায় এড়িয়ে যেতে চাইছেন।


নূর মো. আল মাসুদ অভিযোগ করেন, পরবর্তীতে তিনি এই বিষয়ে মাহফুজুর রহমান ও ম্যাকের সাথে একাধিকবার সরাসরি যোগাযোগের চেষ্টা করে সফল হননি। পরে তিনি এই বিষয়ে থানায় অভিযোগ করলে কর্তব্যরত কর্মকর্তা অজ্ঞাত কারণে ম্যাক ও মাহফুজুর রহমান বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেননি। তাই নিরুপায় হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।


জনপ্রিয়


গণমাধ্যম থেকে আরও পড়ুন

সংবাদকর্মী আটকের ঘটনায় ‘টাইমস অব বাংলাদেশ’ বিভ্রান্তিকর পোস্ট

‘বাংলাদেশ টাইমস’ নামে একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সংবাদকর্মীকে শনিবার সন্ধ্যায় আটক করে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়।

তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে সমালোচনামূলক সাংবাদিকতার নিশ্চয়তা চান মাহফুজ আনাম

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে যেন সমালোচনামূলক সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পূর্ণ সুযোগ থাকে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ কল্পনা করা

ভারতে পালিয়ে হামলার পর সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি

জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাংবাদিক আনিস আলমগীর

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে তিনি বলেন