.jpeg&w=3840&q=75)

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন সংবাদ মিডিয়ার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবী সাংবাদিকরা মানববন্ধন করে। বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দীন প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন, চ্যানেল ২৪ এর সাংবাদিক নুরুচ্ছফা মানিক সাংবাদিক রফিকুল আলম সাংবাদিক আব্দুর রউফ,সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা, সাংবাদিক ছোটজন বিশ্বাস, সাংবাদিক মাঈন উদ্দিন, সাংবাদিক দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম ।বক্তারা সাতটি গণমাধ্যমের উপর একযোগ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধান করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।