ফেনীর মহসিন নিজের দোকানের জন্য মুঠোফোনে বিভিন্ন ধরনের সার, কীটনাশক ও অন্যান্য কৃষিপণ্য অর্ডার করেছিলেন। তবে অর্ডার করা পণ্য হাতে পেয়ে হতবাক হয়ে যান তিনি।
গত শুক্রবার রাতে একটি পিকআপে করে তাঁর দোকানে মালামাল পৌঁছে দেওয়া হয়। ডেলিভারিম্যান দ্রুত পণ্যগুলো নামিয়ে দিয়ে চলে যান। পরে প্যাকেট খুলে দেখা যায়, ভেতরে সার ও কীটনাশকের বদলে রাখা হয়েছে বাঁশের টুকরা।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মহসিন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








