গণমাধ্যম
শিশু পার্ক দখলে আনসার বাহিনী, উদ্ধারের দাবিতে মানববন্ধন
২০০৭ সালের ৩১ জানুয়ারি আনসার বাহিনী সশস্ত্র পাহারা দিয়ে প্রায় দুই বিঘা আয়তনের এই পার্কটি ঘেরাও করে দখলে নেয়। এরপর থেকে পার্কে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, তারা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এবং অনেককে গ্রেপ্তার করে মিথ্যা মামলাও দায়ের করা হয়।
এলাকাবাসীর পক্ষে জানানো হয়, শিশু পার্কটি ১৯৬১ সালের নগর পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আনসার বাহিনীর নারী হোস্টেল নির্মাণের প্রস্তাবে এলাকাবাসীর আপত্তির প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে জায়গাটি শিশু পার্ক হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। এরপর ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার আনসার বাহিনীর বরাদ্দ বাতিল করে শিশু পার্ক হিসেবে সংরক্ষণের নির্দেশ দেয়। হাইকোর্টও ৯০ দিনের মধ্যে পার্কটি সিটি কর্পোরেশনের হাতে তুলে দিয়ে আধুনিক শিশু পার্ক নির্মাণের নির্দেশ দিলেও, আজও তা বাস্তবায়ন হয়নি।
এই অবস্থার প্রতিবাদে মঙ্গলবার সকালে পার্কের সামনে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান ময়না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “ঢাকায় খেলার মাঠ, পার্ক, জলাশয় একে একে উধাও হয়ে যাচ্ছে। এর পেছনে দায়ী একদিকে প্রভাবশালী গোষ্ঠী, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা। শিশুদের বেড়ে ওঠার জন্য এমন উন্মুক্ত স্থান অপরিহার্য, অথচ তা বছরের পর বছর ধরে জবরদখলে রেখে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।
সম্পর্কিত
জনপ্রিয়
গণমাধ্যম থেকে আরও পড়ুন
সংবাদকর্মী আটকের ঘটনায় ‘টাইমস অব বাংলাদেশ’ বিভ্রান্তিকর পোস্ট
‘বাংলাদেশ টাইমস’ নামে একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সংবাদকর্মীকে শনিবার সন্ধ্যায় আটক করে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়।
.jpg)
তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে সমালোচনামূলক সাংবাদিকতার নিশ্চয়তা চান মাহফুজ আনাম
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে যেন সমালোচনামূলক সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পূর্ণ সুযোগ থাকে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ কল্পনা করা
.webp)
ভারতে পালিয়ে হামলার পর সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি
জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাংবাদিক আনিস আলমগীর
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে তিনি বলেন
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)