গণমাধ্যম


বকেয়া বেতন ভাতার দাবিতে রেডিও টুডে’র কর্মীদের মানববন্ধন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ মার্চ ২০২২, ০১:৪০ অপরাহ্ন, রবিবার

বকেয়া বেতন ভাতার দাবিতে রেডিও টুডে’র কর্মীদের মানববন্ধন

দ্রুত সময়ে বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ‘ন্যায্য পাওনা’ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন রেডিও টুডে'র কর্মীরা। রোববার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


এ সময় ভুক্তভোগীরা দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে (এফএম ৮৯.৬) এ বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা অনিয়মিত বলে অভিযোগ করেন।


তারা বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫-৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এর আগে বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য শত অনুনয় বিনয় ও আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানান টালবাহানা ও ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।


নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের অপচেষ্টার কথাও জানান তারা।

 

এ সময় রেডিও টুডে'র কর্মীরা বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভুক্তভোগী কর্মী ও তাদের পরিবারের কাছে কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন।



জনপ্রিয়


গণমাধ্যম থেকে আরও পড়ুন

সংবাদকর্মী আটকের ঘটনায় ‘টাইমস অব বাংলাদেশ’ বিভ্রান্তিকর পোস্ট

‘বাংলাদেশ টাইমস’ নামে একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সংবাদকর্মীকে শনিবার সন্ধ্যায় আটক করে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়।

তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে সমালোচনামূলক সাংবাদিকতার নিশ্চয়তা চান মাহফুজ আনাম

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে যেন সমালোচনামূলক সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পূর্ণ সুযোগ থাকে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ কল্পনা করা

ভারতে পালিয়ে হামলার পর সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি

জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাংবাদিক আনিস আলমগীর

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে তিনি বলেন