গণমাধ্যম


তিন মিলিয়ন ক্লাবে দূরবীন নিউজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ মার্চ ২০২২, ০৪:১১ অপরাহ্ন, সোমবার

তিন মিলিয়ন ক্লাবে দূরবীন নিউজ

তিন মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম দূরবীন নিউজ। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অর্জন উদযাপন করেছে দূরবীন নিউজ পরিবার। 


সোমবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ে কেক কেটে এই অর্জন অনুষ্ঠান শুরু হয়।


প্রতিষ্ঠানটির কর্ণধার মো. সুমন হাওলাদার সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিন মিলিয়ন ফলোয়ার অতিক্রমের শুভ মুহূর্তটি কেক কেটে উদযাপন করেন।


এ সময় দূরবীন নিউজের সম্পাদক কাজী ইহসান বিন দিদার, বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম সুমন, নিউজরুম এডিটর মেহেদী হাসান, দূরবীন ইন্সপায়ারিংয়ের কর্মকর্তা শামিম আহমেদসহ প্রতিষ্ঠানটিতে কর্মরত অন্যান্য সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


দূরবীন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তারা মানুষ, সংস্কৃতি, দেশ, তথ্য-প্রযুক্তি, খেলাধুলা, তারকা, বিজ্ঞান, স্বাস্থ্য এবং অর্থনীতি সংক্রান্ত দারুণ সব মাল্টিমিডিয়া কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে।

দূরবীন ইন্সপায়ারিং লিমিটেডের সিস্টার কনসার্ন দূরবীন নিউজ।


এছাড়া আর দূরবীন ইন্সপায়ারিং লিমিটেডের বেশ কয়েকটি ফেসবুক ও ইউটিউব চ্যানেল রয়েছে। এসব চ্যানেলের কন্টেন্টগুলো এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছ।


জনপ্রিয়


গণমাধ্যম থেকে আরও পড়ুন

সংবাদকর্মী আটকের ঘটনায় ‘টাইমস অব বাংলাদেশ’ বিভ্রান্তিকর পোস্ট

‘বাংলাদেশ টাইমস’ নামে একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সংবাদকর্মীকে শনিবার সন্ধ্যায় আটক করে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়।

তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে সমালোচনামূলক সাংবাদিকতার নিশ্চয়তা চান মাহফুজ আনাম

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে যেন সমালোচনামূলক সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পূর্ণ সুযোগ থাকে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ কল্পনা করা

ভারতে পালিয়ে হামলার পর সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি

জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাংবাদিক আনিস আলমগীর

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে তিনি বলেন