গণমাধ্যম


ইউক্রেনে রুশ বাহিনীর গুলিতে মার্কিন সাংবাদিক নিহত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার

ইউক্রেনে রুশ বাহিনীর গুলিতে মার্কিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব-ইরপিনে রাশিয়ার ছোঁড়া গুলিতে নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। রোববার সিএনএন ও দ্য গার্ডিয়ান তাদের খবরে এ তথ্য জানায়। 


আঞ্চলিক পুশিল প্রধান আন্দ্রে নেবিতেভ জানান, রুশ সৈন্যারা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে। হামালার পর তার সঙ্গে থাকা দুই সাংবাদিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাংবাদিকের কাছে পাওয়া কাগজ অনুযায়ী তার নাম ব্রেন্ড রিনাড। ৫০ বছরন বয়সী ওই মার্কিন ইউক্রেনে ভিডিও ডকুমেন্টারির কাজ করেছিলেন। নিউইয়র্ক টাইমসের একটি পরিচয়পত্র পাওয়া যায় তার কাছে।


অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইসম এক টুইটার বিবৃতিতে জানিয়েছেন, ব্রেন্ড রিনাডের মৃত্যুতে তারা গভীর ভাবে শোকাহত। কিন্তু বর্তমানে তিনি ইউক্রেনে সাংবাদমাধ্যটির হয়ে কাজ করছেন না। তিনি সর্বশেষ ২০১৫ সালে সংবাদমাধ্যমেটির হয়ে কাজ করেছিলেন। তবে বর্তমানে তিনি কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন কিনা তা জানা যায়নি।

 

গত তিন সপ্তাহ ধরে চলা ইউক্রেন- রাশিয়া সহিংসতায় এই প্রথম কোন বিদেশি সাংবাদিক নিহত হলেন।


জনপ্রিয়


গণমাধ্যম থেকে আরও পড়ুন

সংবাদকর্মী আটকের ঘটনায় ‘টাইমস অব বাংলাদেশ’ বিভ্রান্তিকর পোস্ট

‘বাংলাদেশ টাইমস’ নামে একটি জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব সংবাদকর্মীকে শনিবার সন্ধ্যায় আটক করে নিয়ে যাওয়ার খবর প্রকাশের পর সাংবাদিক মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়।

তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে সমালোচনামূলক সাংবাদিকতার নিশ্চয়তা চান মাহফুজ আনাম

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে যেন সমালোচনামূলক সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পূর্ণ সুযোগ থাকে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ কল্পনা করা

ভারতে পালিয়ে হামলার পর সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এমন দাবি

জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হলো সাংবাদিক আনিস আলমগীর

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে তিনি বলেন