তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোলায় অবস্থান করবেন তিনি।


মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ১১টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। পরে দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

citytouch 728-X-90


সফরের দ্বিতীয় দিন ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিষদ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন আন্দালিব রহমান পার্থ। একই দিন দুপুর সাড়ে ২টায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


৪ সেপ্টেম্বর সফরের শেষ দিনে সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ভোলা ছাড়ার কথা রয়েছে।


মন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রস্তুতি চলছে।