

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন। এ নিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আলোচনা চলছে। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে এ সফরের কোনো সম্ভাবনা নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি নির্ধারণে এখনো আলোচনা চলছে। সফর হলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এদিকে ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার বিষয়েও মন্তব্য করেন হুমায়ুন কবির। গত ২৯ আগস্টের ওই ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের পদক্ষেপকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানান তিনি।
ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কিংবা বাংলাদেশ থেকে ভারতে অবস্থান নেওয়া অপরাধীদের প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধীকে আশ্রয় দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অপরাধী ও পলাতকদের বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন হুমায়ুন কবির। কোনো দেশ যাতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল সহযোগিতা ও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ও দেশের বিমান পরিবহন খাতের সম্প্রসারণও এ পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার দাবি, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের গণতন্ত্র যখনই ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির আয়োজনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০
বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বের হওয়ার স্বাভাবিক পথটুকুও নেই। ঘর থেকে বাইরে যেতে হলে মই দিয়ে দেয়াল টপকাতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন না আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বসতঘর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।