Ad
citytouch 728-X-90

মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি প্রবাসী নিহত

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ২১ মিনিটের দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। পরে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালক হৃদয়কে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা যান।

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর-আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

citytouch 728-X-90

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতের মরদেহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর একপর্যায়ে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিহত হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।

এদিকে সড়ক দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Latest News

ভারতের ৩৫ ম্যাচে চ্যাটজিপিটির উপস্থিতি, চুক্তি ২০২৮ পর্যন্ত

ভারতের ৩৫ ম্যাচে চ্যাটজিপিটির উপস্থিতি, চুক্তি ২০২৮ পর্যন্ত

ভারতীয় ক্রিকেটে এবার যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের সঙ্গে ৩৫টি দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচের জন্য সহযোগী অংশীদার হিসেবে চুক্তি করেছে চ্যাটজিপিটি।

মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি প্রবাসী নিহত

মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, সৌদি প্রবাসী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

ডিম-মুরগির দামে নাভিশ্বাস, মাছ-সবজিতেও বাড়তি চাপ

ডিম-মুরগির দামে নাভিশ্বাস, মাছ-সবজিতেও বাড়তি চাপ

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি ফিরছে না। গত ছয় মাসের ব্যবধানে ডিম, মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম বেড়েছে। মৌসুম পরিবর্তনের প্রভাব পড়েছে সবজির বাজারেও। ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংসার চালানোর ব্যয় আরও বেড়েছে।

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

Popular News

বেতন কত

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad
citytouch 728-X-90