
চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচে চ্যাটজিপিটি দেবে ১ কোটি ২০ লাখ রুপি। ৩৫ ম্যাচে মোট চুক্তির মূল্য ৪২ কোটি রুপি। এই অংশীদারিত্ব চলবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত।
চুক্তির আওতায় ভারতের মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে মাঠ ও সম্প্রচারে চ্যাটজিপিটির ব্র্যান্ড উপস্থিতি থাকবে। তবে ভারতীয় দলের জার্সিতে চ্যাটজিপিটির নাম বা প্রতীক থাকার বিষয়টি এই চুক্তির আওতায় নয়।
ভারতের বিশাল ক্রিকেট দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর পাশাপাশি এই অংশীদারিত্বের মাধ্যমে ক্রিকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্কও নতুন মাত্রা পেল।







