প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছেন। হেলিকপ্টারে করে তিনি মোংলায় যাচ্ছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রী সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সেখান থেকে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মাজার জিয়ারত করবেন।
পরে বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে বেলা ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।








