জাতীয়
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়েও কম নেওয়া হচ্ছে- সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম । ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও বাস টার্মিনালগুলোতে এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত সাত দিনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। বরং কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমে যাত্রী পরিবহন করা হচ্ছে।
তিনি জানান, ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করা হয়েছে। সেখানে দেখা গেছে, যাত্রীরা নির্ধারিত নিয়মে টিকিট কেটে বাসে উঠছেন এবং বাসগুলো সময়মতো টার্মিনাল ছেড়ে যাচ্ছে।
যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
ভাড়া কম নেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক সময় যাত্রী কম থাকলে পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে কমে যাত্রী নিয়ে থাকে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো রুটে নির্ধারিত ভাড়া ৭০০ টাকা হলেও আগে অনেক সময় ৬০০ টাকায় যাত্রী নেওয়া হতো, এখনও অনেক ক্ষেত্রে সেই ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সরকারি ছুটি থাকায় সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে যাত্রীর চাপ বাড়তে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে এবং টার্মিনালে বাস ঢোকা ও বের হওয়ার ব্যবস্থাও পর্যায়ক্রমে পরিচালনা করা হচ্ছে, যাতে মূল সড়কে যান চলাচলে বিঘ্ন না ঘটে।
মহাখালী বাস টার্মিনালের জায়গা সীমিত হওয়ায় সব বাস একসঙ্গে পার্কিং করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি বাস ছাড়ার পর আরেকটি বাস ঢুকছে এভাবে টার্মিনাল পরিচালনা করা হচ্ছে, যাতে যানজট সৃষ্টি না হয়।
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। কোনো পরিবহন মালিক জ্বালানি না পাওয়ার অভিযোগ করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না। হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে তদারকি করছে এবং কোনো গাড়ির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মাত্র দুই থেকে আড়াই দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন, যা স্বাভাবিকভাবেই বড় চাপ তৈরি করে। তবুও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার চেষ্টা চলছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।









