জাতীয়
সারা দেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টায় ঝড়ের পূর্বাভাস

টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরম কিছুটা কমে স্বস্তি ফিরলেও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগে বজ্রসহ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১০৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪, টাঙ্গাইলে ৭৫, পটুয়াখালীতে ৭২, বরিশালে ৭০, ঢাকায় ৬৫ এবং চাঁদপুরে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এই সময়ে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আবারও বাড়তে পারে।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।









