জাতীয়


সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

সংসদ ভবনে স্পিকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক। ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

 

বৃহস্পতিবার পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রতিবেদনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর কাছে জমা দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হুম্মাম কাদের চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ ও মো. সাইফুল আলম।

 

গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

 

তদন্ত কমিটি জানায়, সংশ্লিষ্ট সংবাদে কেনাকাটার হিসাব ও বাজারমূল্যের মধ্যে অসংগতি ছিল। প্রতিবেদকও পরে তথ্যগত ভুলের বিষয়টি স্বীকার করেছেন।

 

প্রতিবেদনে বলা হয়, সংসদ সচিবালয় ১২টি পণ্যের যে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছে, তা সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করেই করা হয়েছে। ক্যামেরা ব্যাগ, লেন্স ও আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনাকাটায় যে অভিযোগ উঠেছিল, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

 

তদন্তে সবচেয়ে বড় অসংগতি পাওয়া যায় লেন্সের মূল্য নিয়ে প্রকাশিত তথ্যে। সংবাদে একটি ২৪ থেকে ৭০ মিলিমিটার লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা উল্লেখ করা হলেও নথি যাচাই করে দেখা গেছে, তিনটি লেন্সের মোট মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা, প্রতিটির দাম প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা।

 

তদন্ত কমিটির সঙ্গে আলোচনায় সংশ্লিষ্ট প্রতিবেদক জানান, এটি টাইপজনিত ভুল ছিল এবং তিনি তা সংশোধনের উদ্যোগ নিয়েছেন।

 

এদিকে সংশ্লিষ্ট পত্রিকাও তাদের মুদ্রিত সংস্করণে ভুলের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।

 

প্রতিবেদনের উপসংহারে তদন্ত কমিটি বলেছে, কেনাকাটায় আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। কিছু পদ্ধতিগত বিচ্যুতি থাকলেও ‘হরিলুট’ শব্দের ব্যবহার অতিরঞ্জিত ছিল।


সম্পর্কিত

জাতীয়সংসদদুর্নীতিদুর্নীতি অভিযোগ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।