জাতীয়


জান্নাতের টিকিট বিলিয়ে ধর্ষণ কীভাবে, সংসদে প্রশ্ন শামীম কায়সারের


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন, রবিবার

আপডেট:১৭ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার

জান্নাতের টিকিট বিলিয়ে ধর্ষণ কীভাবে, সংসদে প্রশ্ন শামীম কায়সারের

জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ধর্ম, রাজনীতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে কেউ জান্নাতের একক প্রতিনিধিত্ব দাবি করতে পারে না। একই সঙ্গে নারী অধিকার ও ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

বক্তব্যে শামীম কায়সার বলেন, বর্তমান সংসদ ও সরকার জবাবদিহিতার পরিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আত্মসমালোচনারও প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, দাড়ি-টুপি পরলেই নারী স্বাধীনতা, হিজাব বা নিকাবের প্রতি সম্মান নিশ্চিত হয় না। ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদার বিষয়ে সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

 

ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন সময়ে ইসলামের পতাকা ধারণ করেও কিছু রাজনৈতিক শক্তিকে গুরুত্বপূর্ণ বিষয়ে অবস্থান এড়িয়ে যেতে দেখা গেছে। তবে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং রাষ্ট্রীয় পরিসরে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনের বিষয়টি তিনি তুলে ধরেন।

 

এক পর্যায়ে তিনি বলেন, “বাজারে মাঝে মাঝে এমন ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা হয়, যেন জান্নাতের একমাত্র প্রতিনিধি একটি বিশেষ রাজনৈতিক প্রতীক। জান্নাতের টিকিট বিলিয়ে ধর্ষণ কীভাবে করা হলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।”

 

তার এই বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।


সম্পর্কিত

শামীম কায়সার

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।