

দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পেয়েছেন রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী। এবারের ভোটে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিতরা হলেন স্বতন্ত্ররা। তার মধ্যে প্রায়ই আওয়ামী লীগ করেন। তাই শুরু থেকে প্রশ্ন ছিল, তারা কি বিরোধী দল হবে নাকি স্বতন্ত্র হিসেবে থাকবে।দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে রোববার (২৮ জানুয়ারি) বিকেল থেকে সরকারপ্রধানের বাসভবনে প্রবেশ করতে থাকেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। নির্ধারিত সময়েই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় স্বতন্ত্র এমপিদের। সরকারপ্রধান এ সময় তাদেরকে নির্দেশনা দেন। বৈঠকের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র এমপিরা জানিয়েছেন নতুন নামে নয়, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করতে চান তারা। ভিন্ন কোনো পরিচয় দিতে গেলে তাদের আবেগ ও বিবেক আহত হয়।বৈঠকের পর ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ বলেন, যারা স্বতন্ত্র এমপি তারা তো আওয়ামী লীগের পদে আছেন। আর জাতীয় পার্টির একজন (স্বতন্ত্র এমপি) এসেছেন, উনিও প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। উনি বলেছেন, উনি উনার মতো কাজ করবেন।এ বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ কার্যপ্রণালি বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে। বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে তিনজন ছাড়া বাকিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।