

অভ্যন্তরীণ কোন্দলের কারণে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওলামা দলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।প্রসঙ্গত, ওলামা দলের আহ্বায়কের স্বাক্ষরে গত ২৫ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজাকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের যুগ্ম আহ্বায়কের শূন্য পদে ১৬ জনকে পদায়ন করা হয়েছে।তাতে আরও বলা হয়, যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু বকর শিবলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ওলামা দলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।তবে, বিএনপির অনুমোদন ছাড়া ওলামা দলের সদস্য সচিব পরিবর্তনের ঘটনায় সংগঠনটির অভ্যন্তরে ক্ষোভের সৃষ্টি হয়। দায়িত্বশীল নেতারা জানান, বিএনপি চেয়ারপারসন কিংবা স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যদের পদায়ন, অব্যাহতি বা বহিষ্কারের ক্ষমতা কারও নেই। তাই সম্প্রতি ওলামা দলে সম্প্রতি কাউকে পদায়ন ও বাদ দেয়ার প্রক্রিয়াটি বৈধ হয়নি।এমন কাণ্ডের এক সপ্তাহের মধ্যেই এবার ওলামা দলের আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হলো।উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ৫ এপ্রিল মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ওলামা দলের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল বিএনপি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।