

১২১ সদস্যের সংগঠনের গঠনতন্ত্র ভেঙে ১৪ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে পেয়েছেন মো. মেহেদী হাসান নিবিড়, আরাফাত হোসেন অভি, মোজাম্মেল হক, লিয়ন বালা, মো. আল-আমিন, এম. এস. হোসাইন টিটু, নাজমিন আফরোজ কেয়া, ইব্রাহিম খান, বি. এম. সজীব হোসাইন, সালমান সাদিক ফয়সাল, কাজী হেলাল উদ্দিন মাসুম, জয়ন্ত ঘোষ, কামরুল হাসান রাফি, তৌহিদুল হাসান রিসাল, মো. নাইমুন্নবী চৌধুরী তুষার, মো. ওয়ালি উল্লাহ, রবিউল অর্ণব, তিথি দত্ত, মো. সোহান মিয়া, ফাহাদ বিন হাসান, রুবায়েত হাসান সামির, ফারুক শেখ, মো. রাসেল মিয়াজী, শাহরিয়ার শুভ্র, আলমগীর হোসেন বাবলু, আহসানুল হক শিমুল, সামিউজ্জামান, আব্দুল্লাহ আল জুবায়ের, রিফাত হোসেন, ফজলে এলাহি জিসান, সোলেমান হোসেন রনি, জাহিদুল ইসলাম, রনক আহম্মদ শাওন, মেহেদী হাসান শাকিল, মো. নাফিজ ফুয়াদ, আক্তারুল করিম রুবেল, এম. এম. আবিদ, আবু তালেব, ফারজানা পারভীন, মো. তামজিদ ভূঁইয়া মেঘ, রেজাউল করিম রিয়াদ, সফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল হিমু, শেখ ইসমাইল, শেখ জাহিদ হাসান, তাসনীম বিন সামাদ সাব্বির, মুহাম্মদ জয়নাল আবেদীন, লায়েব উদ্দিন, এম এইচ রাকিব সরদার, নূর উদ্দিন, জায়েদুল ইসলাম ফারাবী, খায়রুল বাশার, সজীব ভূঁইয়া, আশীষ চন্দ্র রায়, রাহুল ইসলাম, আনিকা ইবনাত ইতু, মো. শান্ত আলম, মো. সোহান শেখ, আসিফুল হাবিব, মো. তোফায়েল হোসেন ও রাহাদ ইসলাম শাকিল।যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন নাহিদ ভূঞা, আব্দুর রহমান, বেলায়েত হোসেন রকি, মো. সারোয়ার হোসেন, শাহ্ ইবনে সোয়াদ, আলমগীর কবির, আমেনা আক্তার মিহা, মো. আল আমিন ইসলাম মুন, মোহাম্মদ বোরহান উদ্দিন রাজন, সাইমুম রেজা ও রবিউল ইসলাম রবি। সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. রায়হান সরকার, শাহ্ নেওয়াজ বাবু, আলী নেওয়াজ তুষার, শফিকুল ইসলাম, মো নাঈম হোসেন, মাহতাব উদ্দিন, মো. মাইনুল হোসেন রাব্বি, মো. আব্দুল গফুর মণ্ডল রিফাত, সুস্ময় দাস, স্বাগত আহমেদ ও মো. এ. আর. প্রান্ত। উল্লেখ্য, আহ্বায়ক কমিটি ঘোষণার দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর এ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। ২০২২ সালের ৬ ডিসেম্বর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আয়োজিত হয়। ২০ ডিসেম্বর কেন্দ্রীয় ও ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।