রাজনীতি


কারামুক্তি পেলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার

কারামুক্তি পেলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল
তিন মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। কারাগারের কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) আমিরুল ইসলাম জানিয়েছেন, আজ বুধবার কাশিমপুর কারাগার থেকে বিকেল চারটার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান। কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

কারাগার থেকে বের হয়ে মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, ‘আমি কিডনি রোগে ভুগতেছি। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে শারীরিকভাবে অসুস্থ। জামিন পেয়েও কারামুক্ত হতে নানা ভোগান্তি হয়েছে। সরকারের নানা বাহানা ও দমন-পীড়নের মধ্যেই কারামুক্ত হয়েছি।’

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুরিশ। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। 

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি জানালেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কারা পাবেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে বিএনপি জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এ অবস্থায় দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীরাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন।

‘জামায়াতের দুঃখ আমির হামজা, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটোয়ারী’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শফিকুর রহমান: ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব’

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের রায় অমান্য করা হলেও তারা গণভোটের ফল বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সোমবার (৬ মার্চ) ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে, এর প্রভাব কেমন হবে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে, এর প্রভাব কেমন হবে , বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করেছে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।