

২য় ধাপের আগামী ২১ই মে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। এর মাঝেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে বলে দেখা যায়। সেই ভিডিওতে সাবেক আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মদন মোহন রায়কে এক নারীর সাথে একান্তে সময় কাটাতে দেখা যায়। মদন মোহন রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী। স্থানীয় সূত্রে জানা যায় , ভিডিওতে সাথে থাকা ওই নারী একজন ইউপি মেম্বার বলে জানা গেছে এবং মদন মোহন রায়ের তার অনৈতিক সম্পর্ক ছিল ।।ভিডিওটিতে দেখা যায়, একটি ঘরের ভেতর মদন মোহন রায় ওই নারীর সাথে একান্তে সময় কাটাচ্ছেন । এ সময় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছেন এমন চিত্রও দেখা যায় । ভিডিওটির বিষয়টি জানতে ওই নারীকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি ।মদন মোহন রায়ের সঙ্গে কথা হলে তিনি জানান , আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছিলাম। আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমাকে হেনস্তা করার জন্য ভিডিওটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি ।দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।