

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্যে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষা কামরুন্নাহার লিপিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (১৪আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ টি এম শফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না তা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে জানাতে সাত কার্যদিবস সময় দেয়া হয়েছে।ওই চিঠিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ছাত্রদের হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট বা মতামত ব্যক্ত করেছেন তা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তথা বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এহেন বাজ অসদাচরণের শামিল। স্ট্যাটাসসমূহ নিম্নরূপঃ"একজন সুইপার এই কাজটি আরও সুনিপুণ ভাবে করতে পারে। দেশ গড়া অন্য বিষয়।""বেশি হয়ে যাচ্ছে। কঠিন হস্তে দমন করা জরুরী। এটা এখন আর কোটাবিরোধী আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়।""কেউ আমাকে সুশীল বা নিরপেক্ষ ভেবে থাকলে ভুল ভেবেছেন। যারা নিজেদের স্বঘোষিত রাজাকার দাবী করে জনসম্মুখে মিছিল করেছেন, আমি তদের চরম প্রতিপক্ষ। সাধারণ শিক্ষার্থীরা আমার সন্তানসম। তাদের জীবনের নিরাপত্তার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত, সেই সাথে যে সকল শিক্ষকেরা কোমলমতি শিক্ষার্থীদের জীবন-মৃত্যুর মাঝামাঝি ঠেলে দিচ্ছেন তাদের প্রতি একরাশ করুণা।""সারা বাংলা খবর দে, ১ দফার কবর দে, ১ দফা বলিস না, নিজের কপাল পুড়াইস না।"সামাজিক যোগাযোগ মাধ্যমে তো উপর্যুক্ত স্ট্যাটাস বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার পরিপন্থি বলে মনে হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তথা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তার এ কাজ অসদাচরণের শামিল বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরো বলা হয়, কর্মকান্ড ২০১৮ সালের সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২(খ) বিবিধ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ৪৪(৬) অনুচ্ছেদ মোতাবেক "অসদাচরণ (Misconduct)" এর আওতাভুক্ত।এর আগে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের এক বৈঠকে এ শিক্ষকের বহিষ্কারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিষ্কারের ছবি পোস্ট করে 'একজন সুইপার এই কাজটি আরো সুনিপুণ ভাব করতে পারে, দেশ পড়া অন্য বিষয়!' বলে দেয়া বিতর্কিত ফেসবুক পোস্টের বিষয়ে আরো বলেন, যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা আমি দেইনি। আমার আইডি ক্লোন হতে পারে। কেউ যদি আমার আইডি ক্লোন করে এসব করে তাহলে আমার কি করার? এমনিতে আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।