

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ লেখা পোস্টার সাঁটিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে গত ১৭ জুলাই শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সময় একই ধরনের লেখা পোস্টার লাগিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এই পোস্টার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায়।ক্যাম্পাসে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এর আগে গত মঙ্গলবার জবি ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী) নিষিদ্ধ করে মৌখিক আশ্বাস দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী। এদিকে গতকাল রাতে ছাত্রদল নেতা তারেক আহমদ এর সহায়তায় ক্যাম্পাস প্রবেশ করে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম। তাদেরকে চিনে ফেলায় উভয়কেই মারধর করে ক্যাম্পাস বের করে দেয় শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে। তবে ছাত্র রাজনীতির বহাল রাখার পক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ বামপন্থী সংগঠনসমূহ। তারা পূর্বের অতীত ইতিহাস ভুলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা ফিরিয়ে আনার পক্ষপাতী। জবি ক্যাম্পাসএ বিষয়ে জবি কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নূর নবী বলেন, ইতোমধ্যে ক্যাম্পাসে সকলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিগত ১৫ থেকে ১৬ বছর শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের যে বর্বরোচিত হামলার ইতিহাস রয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়। তারা জোরপূর্বক বিভিন্ন প্রোগ্রামে শিক্ষার্থীদের নিয়ে যেত এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হতো। কোটা আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের কর্মীরা হামলা করে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। ক্যাম্পাসে সব দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ, ক্যাম্পাসে ঢুকতে হলে সাধারণ শিক্ষার্থী হয়ে ঢুকতে হবে। যে কেউ ব্যক্তিগতভাবে ক্যাম্পাসের বাইরে যেকোনো দলের রাজনীতি করতেই পারে কিন্তু ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। শুধু ছাত্রলীগের ব্যাপারটা ভিন্ন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।