

ফেনীতে বন্যার পর ডায়রিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়ায় ফেনী সদর হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় বিষয়টি গণমাধ্যম, বিশেষ করে সময় টেলিভিশনে প্রচারিত হয়। এ সংবাদটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নজরে আসার পর, তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে নির্দেশ দেন।তার নির্দেশে, ডা. ডোনার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. শাহ আমানুল্লাহ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবকে নির্দেশ দেন বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।এরপর ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, এবং সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ৩ সেপ্টেম্বর বিকেলে ফেনী সদর হাসপাতালে যান। সেখানে তারা ফাউন্ডেশন ও ড্যাব নেতাদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা রোগীদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর সকালে নেতারা পুনরায় হাসপাতালে গিয়ে সমস্যাগুলোর বিস্তারিত জানেন। কর্তৃপক্ষ জানান, হাসপাতালে মেডিসিন এবং শিশুরোগ বিশেষজ্ঞের অভাব, রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় কিছু ওষুধের সংকট এবং বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।নেতারা জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। ইতিমধ্যে কয়েক হাজার লিটার পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, সহকারী পরিচালক ডা. জালাল হোসেন, আরএমও ডা. আসিফ ইকবাল এবং ড্যাব ফেনীর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল প্রমুখ।এ সংকটময় সময়ে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক জোবায়দা রহমানও যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন বলে বিএনপির দায়িত্বশীলরা জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।