

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় খেয়া ঘাটের বৈধ ইজারাদারকে হটিয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে খেয়াঘাট দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।জানা যায়, ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড়ের ওই ইঞ্জিন চালিত টলার নৌকা ঘাট ইজারা নিয়ে গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নের মৃত ভগবান পাটনির ছেলে বিষ্ণু পাটনি ভোগ দখল করে আসছিলেন। ৫ই আগষ্ট দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ৬ আগষ্ট রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের চর বরাট গ্রামের কোমল সরদারের ছেলে মোঃ মিনাল সরদার ও গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নের ওবায়দুল সরদারের ছেলে মিজানুর রহমান নিয়ন তাদের দলবল নিয়ে খেয়া ঘাটে এসে বিষ্ণুকে তাড়িয়ে দিয়ে খেয়া ঘাটের দখল নেয়।এরপর হতে বিষ্ণু ওই খেয়া ঘাট মিনাল ও নিয়নের দখলে। এ বিষয়ে ইজারাদার বিষ্ণু তার নামে ছোটভাকলা ইউনিয়ন হতে পাওয়া তার নামীয় কাগজ পত্র দেখিয়ে বৃহস্পতিবার জানান, আমার পূর্বপুরুষ হতে বংশানুক্রমে প্রায় ১৫০ বছর যাবত সরকারী বিধি অনুযায়ী আমরা এই ঘাটের ইজারাদার। কেউ কখনও আমদের বাধা দেয় নাই। হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন হঠাৎ মিনাল ও নিয়ন তাদের লোকজন নিয়ে এসে বিএনপির কথা বলে আমাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা ইসমাইল হোসেন মোল্লা বলেন ওরা ছাত্রলীগ যুবলীগের সদস্য। এতোদিন আওয়ামীলীগের দাপটে লুটপাট করেছে। আওয়ামীলীগ পতনের পর রাতারাতি ভোল পাল্টে বিএনপির নাম ভাঙ্গিয়ে লুটপাট ঠিক রাখার চেষ্টা করছে। অভিযুক্ত মিনাল সরদার মুঠোফোনে তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসবের কিছুই জানিনা। এ বিষয়ে ছোটভাকলা ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আমার ইউনিয়ন পরিষদ থেকে বিষ্ণুকে ওই খেয়া ঘাটের ইজারা দেয়া হয়েছে। তারা বংশানুক্রমে দীর্ঘদিন ধরে ওই ঘাটের ইজারাদার। তাদের কেউ তারিয়ে দিলে এটা অন্যায় করা হয়েছে।এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এসে খেয়া ঘাটের মূল মালিকের কাগজপত্র দেখে তাকেই ঘাটের দায়িত্ব দেন এবং তাকে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিতে বলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।