

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দিনাজপুরে একটি বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া দিনমজুর আব্দুর রশিদ ও তার সন্তানের সঙ্গে দেখা করতে গিয়ে সরকার ও শেখ পরিবার সম্পর্কে কড়া মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, শেখ পরিবার বাংলাদেশকে জমিদারি মনে করে শাসন করেছে এবং শেখ হাসিনার সরকার ১৫ বছরের শাসনামলে বিরোধী মতকে দমন করতে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং কঠোর আইন প্রণয়ন করেছে।রিজভী বলেন, "শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে ৮০০-এর বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করেছে এবং অসংখ্য নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে।" তিনি আরও দাবি করেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থান শেখ হাসিনার সরকারের পতনের পূর্বাভাস দেয়, যার শেষ পরিণতি হবে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া।এছাড়া, রিজভী শেখ হাসিনার ফোন রেকর্ড নিয়ে বলেন, "শেখ হাসিনা হারানোর বেদনা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করছেন, কারণ তার পরিবার দেশটাকে জমিদারি মনে করে শাসন করত।" তিনি আরও দাবি করেন যে, বিরোধী কণ্ঠকে দমনের জন্য শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছেন এবং র্যাব ও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন।তিনি এও জানান যে, বিএনপি চাঁদাবাজি বা দখলবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যে ৫০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।