

নড়াইলের নড়াগাতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দলের কর্মী মিলন শেখকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মিলন শেখ ঢাকা থেকে নিজ গ্রাম খাশিয়ালে আসলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মিলন শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ঘনিষ্ঠ কর্মী। স্থানীয় লোকজনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তিনি। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নড়াগাতী থানা ছাত্রদল নেতা রিমন মোল্লা জানান, মিলন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। একইসাথে নিজ এলাকাতেও ছাত্রদলের কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। পূর্ববর্তী বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা তাকে কুপিয়েছে।নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান জানান, মিলন আমার স্নেহের ছোট ভাই। সে জাতীয়তাবাদের আদর্শ ধারন করে। ছাত্রদলের আদর্শ ধারণ করে। বিগত আন্দোলনে সে সক্রিয় ভূমিকায় ছিলো। আমি এই হামলার বিচার চাই।এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, মিলন বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সকল ব্যবস্থা নিবে। আওয়ামীলীগের গত ১৬ বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা ছিল এটি। ভারতে বসে শেখ হাসিনা নিজে এসব নির্দেশনা দিচ্ছে। যেটার প্রতিফলন দেখা গেল এ ঘটনায়। তিনি আরও বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আন্দোলন করবে ছাত্রদল। নয়তো তাদের যেখানে পাওয়া যাবে সেখানে ধরে উপযুক্ত শাস্তি দিয়ে প্রশাসনের নিকট তুলে দেয়া হবে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন, মূলত গ্রাম্য আধিপত্যের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর আগে একটা মারামারির ঘটনা ঘটেছিল৷ তার জেরে মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।