

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেছেন, যা টাইমস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, তার মা শেখ হাসিনা, যিনি ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালাতে বাধ্য হন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ এবং বিচলিত। তিনি মনে করছেন, গত ১৫ বছরের শাসনামলের সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।জয় উল্লেখ করেছেন, শেখ হাসিনার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার মা বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণের বিষয়ে ভেবে দেখছেন।কোটা আন্দোলনের প্রসঙ্গে জয় বলেন, তাদের পরিবারও আন্দোলন দেখে হতবাক হয়েছিল। পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনায় জয় নিজেও বলেছিলেন যে ৩০ শতাংশ কোটা অনেক বেশি এবং তা কমিয়ে ৫ শতাংশে আনা উচিত ছিল।আওয়ামী লীগ সরকারের ক্র্যাকডাউন নিয়ে জয় কিছু ভুল স্বীকার করলেও, তিনি দাবি করেন যে সন্ত্রাসীদের কারণে অর্ধেকের বেশি হতাহত হয়েছে। এ বিষয়ে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকারও ইঙ্গিত দেন।আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে জয় বলেন, এটি আইনত সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহজ নয় এবং এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।