

প্রচণ্ড দাবদাহেও থেমে থাকেনি তারুণ্যের জোয়ার। খুলনায় বিএনপির ডাকা ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে উপকূলীয় গরম উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সার্কিট হাউস ময়দান পরিণত হয় বিশাল এক জনসমুদ্রে, যেখানে জাতীয় পতাকা, দলীয় ব্যানার, পোস্টার আর প্ল্যাকার্ডে ছেয়ে যায় চারদিক। এই সমাবেশ বিএনপির মাসব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ, যার উদ্দেশ্য তরুণদের রাজনৈতিক চিন্তা, নেতৃত্ব ও অংশগ্রহণে সম্পৃক্ত করা। এর আগে চট্টগ্রামে আয়োজনের পর এবার খুলনা ও বরিশাল বিভাগের ১৯টি সাংগঠনিক জেলা একত্র হয়ে এই জনসমাগম ঘটায়। খুলনা প্রেসক্লাবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার দিয়ে কর্মসূচির সূচনা হয়, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলের মূল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নগরের বিভিন্ন মোড়, সড়ক এবং পাড়া-মহল্লা থেকে মিছিল করে হাজারো মানুষ এসে হাজির হন। সমাবেশস্থলে ছিল মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছাসেবক টিম এবং প্রচুর পানীয় জল সরবরাহের ব্যবস্থা। গরমের মধ্যেও মানুষের যে ঢল, তা প্রমাণ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি এবং উজ্জ্বল সম্ভাবনাময়। বিএনপির নেতারা বলছেন, এই কর্মসূচি শুধু রাজনৈতিক শোডাউন নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম যেখানে তারুণ্যের মেধা, স্বপ্ন এবং রাষ্ট্র নিয়ে ভাবনার বাস্তব প্রতিফলন ঘটবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।