হেড অফ ডিজিটাল মিডিয়া


একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস পাওয়াকে “ন্যায়বিচারের প্রতিষ্ঠা” হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।আখতার হোসেন বলেন, “এ টি এম আজহারের মুক্তির মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ৭১–এর প্রেক্ষাপটে জামায়াতের ওপর যে ঐতিহাসিক দায় বর্তায়, সেখানে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তবে ন্যায়বিচার শুধু প্রতীকী নয়, এটি কাঠামোগত সংস্কারেরও দাবিদার।”তিনি আরও বলেন, “সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে পুরোনো রাষ্ট্রকাঠামো ভেঙে একটি নতুন গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং নিরপেক্ষ।”আখতার অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার সরকার পরিচালিত আদালত ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ‘জুডিশিয়াল কিলিং’-এর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই সংস্কৃতি থেকে সরে আসতে হবে। জনগণ কখনোই সেই শাসনব্যবস্থা মেনে নেবে না যা ‘জুলাই সনদ’ অমান্য করে।”তিনি জোর দিয়ে বলেন, “এখন সময় মৌলিক সংস্কারের। রাজনৈতিক দলগুলোর উচিত একটি সম্মিলিত রূপরেখার ভিত্তিতে আগানো, যাতে বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয় এবং সংস্কারের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়।”আখতার হোসেনের এই বক্তব্য দেশের বিচারব্যবস্থা, রাজনৈতিক সংস্কার এবং গণতন্ত্রচর্চার একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এনসিপি নেতৃত্বাধীন বিকল্প রাজনৈতিক শক্তির পক্ষ থেকে এই ধরণের বক্তব্য ভবিষ্যতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।