হেড অফ ডিজিটাল মিডিয়া


মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামী নেতা এ টি এম আজহারুল ইসলাম কারামুক্ত হয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।মুক্তির পর শাহবাগে জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি—৩৬শে জুলাই ও ৫ আগস্টের মহাবিপ্লবী নায়কদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল।”তিনি আরও বলেন, “সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো ছাত্র সমাজকে, যারা অতীতের গর্ব ও অহংকার পুনরায় প্রতিষ্ঠা করেছে। ছাত্ররাই রাজপথে রক্ত ঢেলে আন্দোলন গড়ে তুলেছিল, যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের সকল দম্ভ-গর্ব চূর্ণ হয়ে যায় এবং বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করে।”আজহারুল বলেন, “এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন আর বেশি কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, বারবার কথা হবে।”এর আগে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০১৪ সালের রায় বাতিল করে এ টি এম আজহারুল ইসলামকে খালাস দেন। ওই রায়ে ছয়টি ঘটনায় তাকে গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।আদালতের সর্বসম্মত রায়ে খালাস পাওয়ার পর এটি ছিল তার প্রথম জনসম্মুখে ভাষণ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।