

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের টালবাহানার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এখন থেকেই ভোটের প্রস্তুতি নিতে হবে।" আজ বুধবার (২৮ মে) নয়াপল্টনে অনুষ্ঠিত 'তারুণ্যের সমাবেশে' ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা এতে যোগ দেন। সকাল থেকেই বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন। কখনো রোদ, কখনো বৃষ্টি—সব উপেক্ষা করেই সময়মতো শুরু হয় সমাবেশ।প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই কর্মসংস্থান সৃষ্টি, সেবাখাত উন্নয়নসহ জনগণের জন্য বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করবে।" তিনি বলেন, যারা প্রকৃত অর্থে আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাদের কাছেই সংস্কার আশা করা যায়। বর্তমান সরকার রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ নয়, বরং শত্রু মনে করছে বলে তিনি অভিযোগ করেন।তারেক রহমান আরও বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন ছাড়া বিকল্প নেই। সেই নির্বাচনে তরুণদের প্রথম ভোটটি হতে হবে দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে।"সমাবেশস্থল নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল এলাকায় ছড়িয়ে পড়ে অংশগ্রহণকারীদের উপস্থিতি। নেতাদের বক্তব্যে বারবার উঠে আসে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।